আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম বলেছেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের

2026-06-19T15:10:04+00:00
2026-06-19T15:10:04+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই : ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:১০ পিএম 
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম। সংগৃহীত ছবি
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম বলেছেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। 

শুক্রবার (১৯ জুন) সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 


অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন ডিএমপির এ কর্মকর্তা। 
 
এদিকে, গত মার্চে রাজধানীর সায়েদাবাদে অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শককে গুলির ঘটনায় অস্ত্র সরবরাহকারী অটো সজলকে গ্রেফতারের করা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। 

এ সময় সজলের কাছ থেকে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত দুই অস্ত্র ও ৭৭টি গুলিসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সজল পবন পুলিশের ওয়ারি বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বলে জানান অতিরিক্ত কমিশনার। তার নামে অস্ত্র ও মাদকসহ ১১ মামলা আছে।    

 সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   আওয়ামী লীগ  প্রতিষ্ঠাবার্ষিকী  ডিএমপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: