দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে দু-একটি ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টির ঘটনাকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার

2026-11-10T19:17:46+00:00
2026-11-10T19:17:46+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে দু-একটি ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টির ঘটনাকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল পরিবেশ বজায় রাখতে সরকার যেকোনো মূল্যে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু সহযোগী দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের এসব অপচেষ্টা ও পরিকল্পনা নস্যাৎ করেছে।


দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের পোশাকশিল্প এলাকাগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বিভিন্ন উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। এর ফলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়নি। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি পত্রিকায় পরিস্থিতির অবনতির দাবি করে প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটের তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, গত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও তুলনামূলক বিশ্লেষণ না করে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে ককটেল নিক্ষেপ কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশের ভেতরে ও সীমান্তের ওপারে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সব তথ্যপ্রমাণ সরকারের কাছে রয়েছে। প্রয়োজন হলে উপযুক্ত সময়ে সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  ককটেল  বিস্ফোরণ  আইনশৃঙ্খলা  অবনতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: