প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম
নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর। ছবি : সংগৃহীত গঙ্গা নদীর পানি বণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে কূটনৈতিকভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব তথ্য জানান।
প্রশ্নে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির নবায়ন অথবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে ভারতের সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনা কোন পর্যায়ে রয়েছে? নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন না হলে আগামী ১ জানুয়ারি থেকে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রাপ্য পানি কীভাবে নিশ্চিত করা হবে?
জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, গঙ্গা নদীর পানি বণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সরকার ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে।
মন্ত্রী আরও জানান, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতকে ইতোমধ্যে কূটনৈতিক মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/কেএইচও