সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে ৩ মেয়াদি পরিকল্পনা

জাতীয়

দেশের বিভিন্ন সরকারি দফতরে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর

2026-11-10T19:31:20+00:00
2026-11-10T19:31:20+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে ৩ মেয়াদি পরিকল্পনা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম 
জাতীয় সংসদ। সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন সরকারি দফতরে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি তিনটি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মো. আব্দুল বারী এ তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য জানতে চান, দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দফতরগুলোতে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে এবং এসব পদ পূরণে সরকারের পরিকল্পনা কী। 

জবাবে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।


এসব শূন্যপদ পূরণে সরকার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় স্বচ্ছতা বজায় রেখে দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জবাবে আরও জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং শূন্যপদের বিপরীতে নিয়োগের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

পাশাপাশি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদ পূরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি দফতরগুলোর দীর্ঘদিনের জনবলসংকট কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সরকারি চাকরি  পদ শূন্য  নিয়োগ  তিন মেয়াদি  পরিকল্পনা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: