আমূল সংস্কার প্রয়োজন ঢাকার ১৪ স্থাপনার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সময় বদলেছে, বেড়েছে জনসংখ্যা, বিস্তৃত হয়েছে রাজধানী ঢাকার পরিধি। মানুষের জীবনযাত্রা ও নাগরিক চাহিদায় এসেছে আমূল পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তনের

2026-11-10T19:34:50+00:00
2026-11-10T19:44:09+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
যুগের পর যুগ উন্নয়নহীন
আমূল সংস্কার প্রয়োজন ঢাকার ১৪ স্থাপনার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৭:৪৪ পিএম
পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ছবি : এআই কোলাজ
সময় বদলেছে, বেড়েছে জনসংখ্যা, বিস্তৃত হয়েছে রাজধানী ঢাকার পরিধি। মানুষের জীবনযাত্রা ও নাগরিক চাহিদায় এসেছে আমূল পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। কোনোটি শতবর্ষ পেরিয়েছে, কোনোটি দাঁড়িয়ে আছে কয়েক দশকের পুরোনো অবকাঠামো নিয়ে। প্রতিদিন লাখো মানুষের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও নাগরিক সেবার সঙ্গে জড়িয়ে থাকা এসব স্থাপনায় বাড়ছে চাপ, তৈরি হচ্ছে নানা সংকট। অথচ সময়োপযোগী সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ বরাবরই সীমিত। ঐতিহ্য ও প্রয়োজনীয়তা বজায় রেখে নাগরিক সেবার মান বাড়াতে তাই ঢাকার গুরুত্বপূর্ণ ১৪টি স্থাপনায় এখন আমূল সংস্কার জরুরি।


কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রোজ অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যায় এবং সারাদেশ থেকে মানুষ রাজধানীতে আসে। কেন্দ্রীয় স্টেশনটি ১৯৬৮ সালের পহেলা মে থেকে চালু করা হয়। সেই থেকে এত বছর ধরে স্টেশনটি ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু অতিরিক্ত যাত্রীচাপ ও দ্রুত বর্ধমান নগরবাসীর চাহিদা মেটাতে স্টেশনটি অপ্রতুল হয়ে পড়েছে। এছাড়া, ট্রেনের চলাচল আধুনিক প্রযুক্তির আওতায় আনা, ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থা চালু করা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। এমনকি অবকাঠামোগত সংস্কার আনাও জরুরি হয়ে পড়েছে।


অন্যদিকে, সদরঘাট হলো নদীপথে চলাচলের জন্য দেশের সবচেয়ে বড় ও বহুল ব্যবহৃত ঘাট বা নদীবন্দর। ১৭শ শতাব্দীতে চালু হওয়া এ নদীবন্দর থেকে পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠী, চাঁদপুর, হাতিয়া প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। ১৯ শতকে এ নদীবন্দর ঘিরে গড়ে ওঠে জনপদ। পদ্মা সেতু চালুর পর নদীপথে যাত্রীসংখ্যা কমলেও, দেশের একটি বিশাল অংশের মানুষের যাতায়াতে ও পণ্য পরিবহনে সদরঘাট এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন এবং ঐতিহ্যবাহী এই নদীবন্দরকে আধুনিক ও পরিবেশবান্ধব অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করার জন্য সংস্কার করা জরুরি।


মহাখালী, গাবতলী, সায়েদাবাদ ও গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনাল

মহাখালী, গাবতলী, সায়েদাবাদ ও গুলিস্তান- রাজধানীর এই ৪ বাস টার্মিনালও বহুদিন সংস্কারহীন হয়ে পড়ে আছে। মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ১৯৮৪ এবং গাবতলী টার্মিনাল ১৯৪৫ নির্মিত হয়। গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনাল হিসেবে নির্মিত না হলেও তা বহু বছর ধরেই টার্মিনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চারটি টার্মিনালেরই বেহাল দশা। রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিকায়ন করতে এসব টার্মিনালের সংস্কার প্রয়োজন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মিত হয় ১৯৪৬ সালে এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল নির্মিত হয় ১৮৭৫ সালে। দুটো হাসপাতালই অনেকটা সময় পেড়িয়েছে, অথচ পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। আধুনিক সময়ে উপযুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এগুলোর সংস্কার ও আধুনিকায়ন অত্যন্ত জরুরি।


জাতীয় জাদুঘর

১৯১৩ সালে চালু হওয়া জাদুঘরটিতে আধুনিক প্রযুক্তির অভাব, সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা, গবেষণা ও আধুনিক স্টোরেজ সংকটসহ নানাবিধ সমস্যা রয়েছে। এর জন্য জাদুঘরটির পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন।


জাতীয় চিড়িয়াখানা

১৯৭৪ সালে চালু হওয়া জাতীয় চিড়িয়াখানার অবকাঠামো সেকেলে এবং আধুনিক প্রাণিকল্যাণ মানের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া, দর্শনার্থী সুযোগ-সুবিধার ঘাটতি ও প্রাকৃতিক আবাসের অভাবও রয়েছে। তাই দর্শনার্থী ও প্রাণি উভয়ের জন্যেই চিড়িয়াখানার সংস্কার জরুরি।


পুরান ঢাকার আদালতপাড়া 

পুরান ঢাকার আদালতপাড়া দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা, তীব্র স্থান সংকট এবং জনভোগান্তির কারণে জরুরি ভিত্তিতে সংস্কার অথবা বিকল্প পুনর্গঠন করা প্রয়োজন। এই এলাকার বর্তমান জরাজীর্ণ পরিস্থিতি বিচার বিভাগীয় কার্যক্রমের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।


সরকারি মাদরাসা-ই-আলিয়া

১৭৮০ সালে চালু হওয়া এ মাদরাসা আধুনিক পাঠদান, বৈষম্য নিরসন, উচ্চশিক্ষার পরিধি বৃদ্ধিসহ নানাবিধ কারণে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এর অবকাঠামোগত সংস্কার যেমন জরুরি, তেমনই শিক্ষাগত সংস্কারও প্রয়োজন।


বায়তুল মোকাররম মসজিদ 

বাংলাদেশের জাতীয় এ মসজিদ ১৯৬৮ সালে চালু হয়। নামাজের জায়গা ও সক্ষমতা বাড়ানো, আধুনিক সুযোগ-সুবিধা ও স্যানিটেশনসহ নানাবিধ কারণে মসজিদটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   সংস্কার  স্থাপনা  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: