কতজন সফরসঙ্গী নিয়ে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী?

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মালয়েশিয়া-চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। সফরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী মন্ত্রীসহ ২৮ জন সফরসঙ্গী নিয়ে

2026-06-20T18:28:43+00:00
2026-06-20T18:28:43+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
কতজন সফরসঙ্গী নিয়ে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:২৮ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
মালয়েশিয়া-চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। সফরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী মন্ত্রীসহ ২৮ জন সফরসঙ্গী নিয়ে যাবেন তিনি।

শনিবার (২০ জুন) সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টাসহ ২৮ জনের সফরসঙ্গী নিয়ে মালয়েশিয়া ও চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে গুরুত্ব পাবে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, হালাল অর্থনীতি ও কর্মী প্রেরণ।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘তিস্তাসহ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। সফরে চীনের সঙ্গে দুইটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সামরিক সক্ষমতা বিকাশের ক্ষেত্রে চীনের সঙ্গে যে সম্পর্ক আছে সেটি নিয়েও আলোচনা হবে।’

তিনি বলেন, ‘বিনিয়োগ বৃদ্ধিতে চীনের প্রাইভেট সেক্টরের সঙ্গে আলোচনা হবে। মালয়েশিয়ার শ্রমবাজারের আরও কর্মী নিতে অনুরোধ করা হবে। তবে যে প্রক্রিয়া বর্তমান, সেই রিভিউ প্রসেস শেষ হলে নিশ্চয়ই বাংলাদেশকে তারা গুরুত্ব দেবে। রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো মালয়েশিয়ায় গুরুত্ব পাবে।’

আগামীকাল রোববার (২১ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নং BG386 যোগে ঢাকা থেকে মালেশিয়ার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা। আগামী ২৬ জুন রাত সোয়া ৮টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্স ফ্লাইট নং CZ8009 যোগে বেইজিং থেকে ঢাকায় ফেরার করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


সময়ের আলো/কেআই


  বিষয়:   সফরসঙ্গী  বিদেশ সফর  প্রধানমন্ত্রী  মালেশিয়া  চীন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: