পুশইনের নামে একটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউস মাঠে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গে বৈরিতা চায় না, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।
তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে এবং জনগণের ক্ষোভ বিস্ফোরণে রূপ নিতে পারে। অন্যায়, জুলুম কিংবা কোনো আধিপত্যবাদের কাছে তারা কখনো মাথানত করবেন না।
এসময় আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার জন্যও আহ্বান জানান তিনি।
/কেএইচও