হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবি,

2026-09-27T17:13:01+00:00
2026-09-27T17:13:15+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
হাসনাত আবদুল্লাহ
হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৫:১৩ পিএম
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবি, ধ্বংসপ্রাপ্ত ওই গাড়ির ড্রাইভিং সিটে বসতে তারেক রহমানকে উৎসাহ ও প্ররোচনা দিয়েছেন সালাহউদ্দিন আহমদসহ বিএনপির প্রভাবশালী নেতারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হাসনাত।

পোস্টে তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তাহীনতার পেছনে বিএনপির সংস্কারবিরোধী অবস্থান দায়ী। তার ভাষ্য, সংস্কারের বিরোধিতা করে তারেক রহমান শেখ হাসিনার রেখে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্রব্যবস্থার ভালো চালক হতে চেয়েছেন।

হাসনাত আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের পুনর্গঠন ও সংস্কার। কিন্তু গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক ও স্বাধীন পুলিশ কমিশনসহ বিভিন্ন সংস্কারে বিএনপি বাধা দিয়েছে।


তার দাবি, বিএনপির সংস্কারবিমুখ অবস্থানের কারণে তরুণ প্রজন্মের প্রত্যাশিত রাষ্ট্র কাঠামো বাস্তবায়িত হয়নি। বরং রাষ্ট্রে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও বিচারহীনতা বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন রাষ্ট্রব্যবস্থায় জনগণ বলতে কেবল দলীয় নেতাকর্মীদের বোঝানো হচ্ছে এবং দায়বদ্ধতার বদলে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, তারেক রহমান ও বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশা ভঙ্গ করেছেন এবং এই অবস্থান ভবিষ্যতে তারেক রহমানের জন্য বিপর্যয় ডেকে আনবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হাসিনা  ফিটনেস  গাড়ি  ড্রাইভার  তারেক রহমান  হাসনাত আবদুল্লাহ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: