জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে

2026-09-27T18:34:36+00:00
2026-09-27T18:34:36+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
শনিবার রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৭৮ জনকে আটক করা হয়। ছবি : সংগৃহীত
জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৭৮ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে পরিচয় যাচাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, জাসদের নেতাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বয়োবৃদ্ধ কয়েকজনকেও ছেড়ে দেওয়া হয়েছে।


পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে তিনি বলেন, তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশের ভাষ্য, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই তাদের নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

জাসদের কর্মসূচির অনুমতি ছিল কি না জানতে চাইলে সাকিবুল আলম বলেন, ‘তারা আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু তাদেরকে ওখানে মিটিং করার জন্য অনুমতি দেওয়া হয়নি।’

কার্যালয় দখলের চেষ্টার বিষয়ে তিনি বলেন, ‘ওই কার্যালয়ের দখলের কোনো সুযোগ নেই। কার্যালয়টি এখন আমাদের হেফাজতে রয়েছে।’

এর আগে শনিবার দুপুরের পর যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘেরাও করে সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে বলে অভিযোগ করে পুলিশে খবর দেয়। পরে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে ভেতরে থাকা ব্যক্তিদের আটক করে থানায় নেয়। পুলিশ জানিয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জাসদ  কার্যালয়  আটক  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: