যশোরে ৩১ স্বর্ণের বার ও প্রাইভেট কারসহ ২ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

সারাদেশ

যশোরে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ

2026-06-20T22:44:47+00:00
2026-06-20T22:44:47+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যশোরে ৩১ স্বর্ণের বার ও প্রাইভেট কারসহ ২ চোরাকারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৪৪ পিএম 
যশোরে ৩১ স্বর্ণের বার ও প্রাইভেট কারসহ ২ চোরাকারবারি আটক। ছবি : সময়ের আলো
যশোরে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দফতরের ১ নম্বর গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক টহল দল মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।

আটকরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।


অভিযানে স্বর্ণের বার ছাড়াও ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার স্বর্ণ ও অন্যান্য জব্দকৃত মালামাল যশোর কোতোয়ালি থানার মাধ্যমে সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   যশোর  স্বর্ণের বার  প্রাইভেট কার  চোরাকারবারি  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: