হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সময়ের আলো ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লেও টি-টোয়েন্টি ফরম্যাটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ

2026-06-21T11:27:09+00:00
2026-06-21T11:27:09+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:২৭ এএম 
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লেও টি-টোয়েন্টি ফরম্যাটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসেছে টাইগাররা।

রোববার (২১ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ ম্যাচটি পরিণত হয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে।

সিরিজে টিকে থাকতে শেষ ম্যাচে একাদশে বড় ধরনের রদবদলের ইঙ্গিত মিলেছে। দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না দিতে পারা সাকলাইনকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনও একাদশ থেকে ছিটকে যেতে পারেন। তবে ব্যর্থতার পরও শামীম হোসেন পাটোয়ারী দলে জায়গা ধরে রাখতে পারেন বলে জানা গেছে।
আরও পড়ুন

ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাসও রয়েছে। ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে। তিন নম্বরে নামতে পারেন সৌম্য সরকার। মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর ওপর নির্ভর করছে দল। নিচের দিকে অলরাউন্ডার হিসেবে থাকবেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান।

বোলিং আক্রমণে ফেরার সম্ভাবনা রয়েছে পেসার তাসকিন আহমেদের। সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা এই ডানহাতি পেসার শেষ ম্যাচে দলে ফিরতে পারেন। তার সঙ্গে নতুন বলের দায়িত্বে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান ও তরুণ গতি তারকা নাহিদ রানা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা। 

এএডি/
  বিষয়:   হোয়াইটওয়াশ  এড়ানো  ম্যাচ  বাংলাদেশ  সম্ভাব্য  একাদশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: