অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

শুরুর ধাক্কা আর মাঝপথের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে একাই প্রতিরোধ গড়ে তুললেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তার দায়িত্বশীল অর্ধশতকে ভর করে

2026-06-21T15:52:16+00:00
2026-06-21T15:57:01+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
খেলা
অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৩:৫৭ পিএম
সংগৃহীত ছবি
শুরুর ধাক্কা আর মাঝপথের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে একাই প্রতিরোধ গড়ে তুললেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তার দায়িত্বশীল অর্ধশতকে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১০৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

রোববার (২১ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা একেবারে ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম পাঁচ ওভারেই মাত্র ১১ রান তুলতে গিয়ে তিন গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

ওপেনার তানজিদ হাসান তামিম দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন। এরপর দ্রুত ফিরে যান সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লের মধ্যে টপ অর্ডারের ভাঙনে বড় সংগ্রহের স্বপ্ন তখনই ফিকে হয়ে যায়।
আরও পড়ুন

কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। উইকেটের একপ্রান্ত আগলে রেখে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি। ৫১ বলে ৬১ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। তার ব্যাট থেকে আসে দলের সবচেয়ে মূল্যবান রান।

মধ্যক্রমে নুরুল হাসান, শামীম হোসেন ও রিশাদ হোসেন কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। বিশেষ করে অ্যাডাম জাম্পার বলে নুরুল হাসানের বোল্ড হয়ে যাওয়া এবং পরে রিশাদ ও শামীমের দ্রুত বিদায় বাংলাদেশের রান তোলার গতি আরও কমিয়ে দেয়।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে হৃদয়ের একক লড়াইয়েই তিন অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হয় টাইগাররা। এখন ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১১০ রান।

এএডি/


  বিষয়:   অস্ট্রেলিয়া  রান  লক্ষ্য  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: