জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও ১ আসামি গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় করা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।গ্রেফতার আসামির নাম মো.

2026-06-21T18:23:36+00:00
2026-06-21T18:23:36+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও ১ আসামি গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:২৩ পিএম 
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যায় গ্রেফতার আরও ১ জন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় করা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতার আসামির নাম মো. ইমরান (২৫)। তিনি উপজেলার ছিন্নমূল ৮ নম্বর সমাজ এলাকার আজাহারের ছেলে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সলিমপুর এলাকা থেকে মো. ইমরানকে গ্রেফতার করা হয়।


তিনি আরও জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য ইমরানকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত শুক্রবার একই মামলার আরেক আসামি আলী আকবরকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‍্যাব-৭।

র‍্যাব জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   জঙ্গল সলিমপুর  র‍্যাব সদস্য  হত্যা মামলা  আসামি গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: