চট্টগ্রামে যুবককে পিটিয়ে শক দিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন)

2026-06-21T18:39:28+00:00
2026-06-21T18:39:28+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে যুবককে পিটিয়ে শক দিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম 
চট্টগ্রামে যুবককে পিটিয়ে শক দিয়ে হত্যার অভিযোগ। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) বেলা পৌনে ১২টার দিকে রেলওয়ে পাবলিক হাইস্কুলে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. জয়নাল (২৭)। তিনি ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোটো মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে। 

পরিবারের দাবি, জয়নালকে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আমরা প্রাথমিকভাবে জেনেছি স্কুলে চুরি করতে গিয়ে ধরা পড়ে জয়নাল। পরে তাকে মারধর করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে তার স্বজনরা বাধা দেন। পরে তাদের বুঝিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিদ্যালয়ের দুই দারোয়ান আজাদ ও সমীরকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়নাল রেলওয়ে পাবলিক স্কুলে সকালের দিকে প্রবেশ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যালয়ের দারোয়ান আজাদ ও সমীর দাশ তাকে তাৎক্ষণিক আটক করেন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। চোর ধরার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। মারধরের এক পর্যায়ে গুরুতর আহত হন জয়নাল। আহত অবস্থায় তাকে স্কুলের প্রধান গেটের সামনে তাকে ফেলে রাখা হয়।

খবর পেয়ে দুপুরের দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি দেখে জয়নালের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন। তারা পুলিশের গাড়িতে মরদেহ তুলতে বাধা দেন। এ সময় বেশ কিছুক্ষণ হট্টগোল সৃষ্টি হয়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে পাঠায়।

নিহতের মা ছেনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, মিথ্যা অপবাদ দিয়ে ছেলেকে হত্যা করা হয়েছে। আমার ছেলে দোষ করলে তার বিচার হতো। এভাবে মেরে ফেলতে পারে না। তাকে মারধর করে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি চাই।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  যুবক  পিটিয়ে  শক দিয়ে  হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: