ভারী বর্ষণেও রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ভারী বর্ষণের পরও ঢাকার বাতাসে মিলল না সুসংবাদ। রোববারের (২১ জুন) বৃষ্টিতে ধুলা–দূষণ কমার আশা থাকলেও রাজধানী ঢাকার বাতাসে সেই

2026-06-22T08:32:07+00:00
2026-06-22T08:46:36+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
ভারী বর্ষণেও রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৩২ এএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৮:৪৬ এএম
সংগৃহীত ছবি
ভারী বর্ষণের পরও ঢাকার বাতাসে মিলল না সুসংবাদ। রোববারের (২১ জুন) বৃষ্টিতে ধুলা–দূষণ কমার আশা থাকলেও রাজধানী ঢাকার বাতাসে সেই স্বস্তির দেখা মেলেনি। বরং কয়েক দিন তুলনামূলক ভালো থাকার পর অবনতি হয়েছে ঢাকার বায়ুমানে।

সোমবার (২২ জুন) সকালে আইকিউএয়ারের সবশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১৫৬। এই স্কোর অনুযায়ী রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে। ফলে সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে টেকসই উদ্যোগের প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে।


এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ২২৭। এ ছাড়া, ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, আর ১৩৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইসরাইলের তেল আবিবের স্কোর ১০৯।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সময়ের আলো/জোই



  বিষয়:   ভারী বর্ষণ  রাজধানী  বায়ুর মান  অস্বাস্থ্যকর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: