বরিশালে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

হিজলা প্রতিনিধি

সারাদেশ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় প্রবাসী ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। ঘটনাটি

2026-06-22T09:29:34+00:00
2026-06-22T09:29:34+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা
হিজলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:২৯ এএম 
কাজিরহাট থানা। ছবি : সময়ের আলো
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় প্রবাসী ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (২১ জুন) দুপুরে থানার আন্দারমানিক এলাকায়।

নিহত ছোট ভাই নজরুল সরদার (৪৫) ও অভিযুক্ত বড় ভাই হারুন সরদার আন্দারমানিক এলাকার কাঞ্চন সরদারের ছেলে। 

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, কাঞ্চন সরদারের বড় ছেলে হারুন সরদার ও চতুর্থ ছেলে মজিবর সরদারের মধ্যে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তৃতীয় ভাই ছুটিতে গ্রামের বাড়িতে আসা সৌদি প্রবাসী নজরুল সরদার চতুর্থ ভাই মজিবর সরদারের পক্ষে কথা বলেছেন।

এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হারুন সরদার রোববার স্থানীয় মসজিদে যোহরের নামাজরত অবস্থায় নজরুল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পেটে ও শরীরে কুপিয়ে জখম করেন। এ সময় নজরুলের চিৎকারে স্বজনসহ আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও হারুন সরদারের খামখেয়ালিপনার কারণে কোনো স্থায়ী সমাধান হয়নি। এর আগেও নজরুল ইসলামকে কয়েক দফায় হামলা করে গুরুত্বর আহত করেছিলো তার বড় ভাই হারুন সরদার। 

সর্বশেষ রোববার মসজিদে যোহরের নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যার ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পবিত্র মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। 

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। 

উল্লেখ্য, শনিবার (২০ জুন) নজরুল সরদারের সৌদি আরবে যাওয়ার কথা ছিলো। কিন্তু পরিবারের সদস্যদের অনুরোধে তিনি থেকে যান। নজরুল সরদারের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরিশাল  মসজিদে ঢুকে  ছোট ভাই  কুপিয়ে হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: