হত্যাচেষ্টা মামলায় তুহিন ও রোকেয়া ফের গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার

2026-06-22T19:20:31+00:00
2026-06-22T19:21:17+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
হত্যাচেষ্টা মামলায় তুহিন ও রোকেয়া ফের গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৭:২১ পিএম
ছবি : সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। একই সঙ্গে কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সাবিনা আক্তার তুহিনকে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই সোহেল সৌরভ আদালতে হাজির করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার এসআই মো. কবির হোসেন আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তাদের গ্রেফতার পক্ষে শুনানি করেন। অপরদিকে উভয় আসামিকে গ্রেফতারের বিরোধিতা করে শুনানি করেন তাদের আইনজীবী। 


সাবিনা আক্তার তুহিনের গ্রেফতারের আবেদন উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আগস্টের ৪ তারিখ মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মামলার বাদী এবং ভিক্টিম মিলন পান্না বাম হাতে ও নিতম্বে গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনের নামে মামলা করা হয়।

রোকেয়া জামালের গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-১০ এ গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ জনের নামে মামলা করেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   হত্যাচেষ্টা মামলায় তুহিন ও রোকেয়া ফের গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: