বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের বিরল সীমান্তে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর

2026-06-23T09:58:06+00:00
2026-06-23T09:58:06+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৫৮ এএম 
বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার করেছে বিজিবি। ছবি : সময়ের আলো
দিনাজপুরের বিরল সীমান্তে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে দিনাজপুরের বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২২/৫-এস হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাঁওতালপাড়া গ্রাম নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।


উদ্ধার মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   বিরল সীমান্ত  দেশি মদ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: