সন্ধ্যায় ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সন্ধ্যর মধ্যে দেশের ৭ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে

2026-06-23T10:36:51+00:00
2026-06-23T10:58:30+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
সন্ধ্যায় ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ১০:৫৮ এএম
সংগৃহীত ছবি
সন্ধ্যর মধ্যে দেশের ৭ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এছাড়া ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে।

সময়ের আলো



  বিষয়:   সন্ধ্যা  জেলা  ঝড়ের শঙ্কা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: