‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে আশাবাদী সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের আগ্রহ প্রকাশ পাওয়ায় দেশটির শ্রমবাজার আবারও

2026-06-23T14:08:20+00:00
2026-06-23T14:08:20+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে আশাবাদী সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০৮ পিএম 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের আগ্রহ প্রকাশ পাওয়ায় দেশটির শ্রমবাজার আবারও খোলার ব্যাপারে সরকার আশাবাদী।  
 
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে। শ্রমবাজার খোলার ব্যাপারে সরকার আশাবাদী। অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হতে আগ্রহী। এ ব্যাপারে মালয়েশিয়ার সমর্থন আদায়ে প্রচেষ্টা চলছে। দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। 
  
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, একটি মিডিয়া কমিশন গঠনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশনের রিপোর্টও বিবেচনায় নেওয়া হবে। 

 
আওয়ামী লীগের কর্মসূচি প্রশ্নে তিনি বলেন, কোনো কর্মসূচি নিলে সেটি হবে বেআইনি। তাই সরকার তাদের কর্মসূচি ঘিরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছে। তবে, কর্মসূচি গ্রহণ করতে আওয়ামী লীগের নৈতিক সাহস রয়েছে বলেও মনে হয় না। আর, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা, সেটি নির্ধারণ হবে আদালতে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না সেই প্রশ্ন যেমন আছে, দলটি দেশের গণতান্ত্রিক রীতিনীতি মানছে কিনা সেটাও প্রশ্ন। 
  
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ হয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এর সঙ্গে দলটি সংগঠন হিসেবে জড়িত ছিল কিনা, সেটিই এখন দেখা হবে। যদি জড়িত থাকে, তাহলে হয়তো দলটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত আদালত দেবে।   
  
এ সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মাজারগুলোতে জনগণের যে দানের টাকা জমা হয়, তার একটি স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিত। নীতিগতভাবেই এটি সরকারের পক্ষ থেকে বিশ্বাস করি। 



সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   মালয়েশিয়া  শ্রমবাজার  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: