২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার

2026-06-23T17:04:43+00:00
2026-06-23T17:09:41+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৫:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু। সংগৃহীত ছবি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু। সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৫ জনের শরীরে হামের লক্ষণ বা উপসর্গ দেখা গেছে। 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। আর হামের তীব্র উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৫৯৩ জন। 


একই সময়ে সারা দেশে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জনের শরীরে। আর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ৯৪ হাজার ৭৬৪ জন। 

প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৩০৮ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৬১ জনে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হাম উপসর্গ  শিশু মৃত্যু  আক্রান্ত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: