রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) মাসুম রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের কবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং থেকে ১০০ ফুট পশ্চিমে অতর্কিতভাবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
সময়ের আলো/কেএইচও