ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর নিয়মে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়মে বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা এখন অনুমোদিত ডিলার ব্যাংকের

2026-06-24T14:35:33+00:00
2026-06-24T14:35:33+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
অর্থনীতি
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর নিয়মে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৩৫ পিএম 
বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়মে বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত
বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়মে বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা এখন অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সংগৃহীত ফি সরাসরি সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা তাদের নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে ভিসা ফি প্রেরণের প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে বাংলাদেশ সূত্রে জানা গেছে।

সোমবার (২২ জুন) কেন্দ্রিয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ- সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা গ্রাহকদের কাছ থেকে যে ভিসা ও কনস্যুলার ফি সংগ্রহ করবেন, তা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট দেশের দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় অথবা তাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তবে বিদেশে এই অর্থ প্রেরণের আগে প্রযোজ্য সব ধরনের কর (ট্যাক্স) যথাযথভাবে পরিশোধ বা কর্তন করা হয়েছে কি না, তা ব্যাংকগুলোকে নিশ্চিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুবিধা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে দূতাবাস নির্ধারিত হারে ভিসা ফি সংগ্রহ, দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ এবং প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি- সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভিসা  কনস্যুলার ফি  বিদেশ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: