গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সকলেই ঢাকা বিভাগের। এ সময়

2026-06-24T19:47:21+00:00
2026-06-24T19:47:21+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম 
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সকলেই ঢাকা বিভাগের। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯ জন। 

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৬ জন। 


একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ৩৯০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৫ হাজার ৭৬০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১১ জন ও আক্রান্ত ৫১ হাজার ৭৭১ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   হাম  উপসর্গ  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: