বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বুধবার

2026-06-24T23:12:13+00:00
2026-06-24T23:12:13+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:১২ পিএম 
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সংগৃহীত ছবি
গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, বৃহস্পতিবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য '১ নং ফিডার, ৩ নং ফিডার ও ভাইবোন ছড়া' এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

আওতাভুক্ত এলাকাগুলো হলো, ১ নং ফিডারের নারানখাইয়া থেকে ষ্টেডিয়াম পর্যন্ত, ৩ নং ফিডাররে রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত ও ভাইবোন ছড়া ফিডারের সব এলাকা।  


সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

অন্যদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার নীলফামারী পবিসের আওতাধীন সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। 

এই কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।  



সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   বৃহস্পতিবার  বিদ্যুৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: