১৭ বছর পর দেশ একটি কার্যকর সংসদ পেয়েছে : স্পিকার

সংসদ প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিগত

2026-06-24T23:16:06+00:00
2026-06-24T23:16:06+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
১৭ বছর পর দেশ একটি কার্যকর সংসদ পেয়েছে : স্পিকার
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:১৬ পিএম 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিগত বছরগুলোয় দেশের মানুষ এ ধরনের একটি সংসদের অপেক্ষায় ছিল উল্লেখ করে তিনি বলেন, এবারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং এই সংসদের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়বে।

বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা ও প্রচারের মাধ্যমে জাতীয় সংসদ আরও বেশি মহিমান্বিত হবে এবং এটি জনগণের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিগত বছরগুলোর সংসদীয় ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। এমনকি সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদ সদস্য থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি নিজের ক্ষোভ ও সংকোচ প্রকাশ করেন।


স্পিকার বলেন, আমি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিশেষ করে, হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য ছিলাম, তা বলতেই লজ্জা পাই। অনেক সময় টেলিভিশনে দেখেছি বা রেডিওতে শুনেছি—একটি এলাকা থেকে একজন নির্বাচিত হয়েছেন, কিন্তু দুই দিন পরে দেখি, অন্য লোক সংসদে এসে বসে আছেন। ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে দেশে এমন ‘আবোল-তাবোল’ সংসদ চলার পর এবার একটি সত্যিকারের কার্যকর সংসদ গঠিত হয়েছে। এই সংসদকে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদের মতো একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল সংসদ হিসেবে তুলনা করেন তিনি।

বিপিজেএর সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: