দুই ঘণ্টা আগেই জানা যাবে কোথায় হবে বজ্রপাত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যামে দুই ঘণ্টা আগেই জানা যাবে কোন এলাকায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানীর আবহাওয়া অফিসে

2026-06-24T20:44:09+00:00
2026-06-24T20:44:09+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
দুই ঘণ্টা আগেই জানা যাবে কোথায় হবে বজ্রপাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম 
বজ্রপাতের চিত্র। সংগৃহীত ছবি
অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যামে দুই ঘণ্টা আগেই জানা যাবে কোন এলাকায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানীর আবহাওয়া অফিসে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস উপলক্ষে বাংলাদেশ আবহাওয়া দফতর এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম-  রিমস’র যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রচার প্রচারণা বাড়াতে হবে। এতে মিডিয়ার পাশাপাশি মোবাইল অপারেটরদের এগিয়ে আসতে হবে। আর্লি ওয়ার্নিংয়ের একাধিক মাধ্যম করা যায় কিনা সে বিষয়ে কাজ চলছে। 


এছাড়া প্রথম বজ্রপাত শোনার পর অন্তত ৩০ মিনিট বাসায় অবস্থানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
  
কর্মকর্তারা জানান, অধিক বজ্রপাত প্রবণ ১৫টি জেলায় প্রায় ৭ হাজারের মতো বর্জ্যনিরোধ ব্যবস্থা করা হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয়কেন্দ্র স্থাপনের কথাও জানান তারা।  


সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   বজ্রপাত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: