ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মানুষের জীবনের সমস্যা আছে, কিন্তু ইসলামে সমাধান নেই এটা হতেই পারে না। মানবজাতির সঠিক পথনির্দেশনার জন্য নাজিল করা হয়েছে মহাগ্রন্থ

2026-06-25T11:50:54+00:00
2026-06-25T11:50:54+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ইসলাম
ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৫০ এএম 
ছবি : সংগৃহীত
মানুষের জীবনের সমস্যা আছে, কিন্তু ইসলামে সমাধান নেই এটা হতেই পারে না। মানবজাতির সঠিক পথনির্দেশনার জন্য নাজিল করা হয়েছে মহাগ্রন্থ কোরআন, যা আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে কাজ করে। জীবনের প্রতিটি প্রতিকুল পরিস্থিতিতে আপনি ইসলামের সমাধান খুঁজে পাবেন। 

প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, ঝড়, তুফান, মেঘের গর্জন— এসব আল্লাহ তায়ালার অসীম শক্তির ছোট্ট কিছু নিদর্শন। এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সবকিছুর ওপর একমাত্র আল্লাহরই পূর্ণ ক্ষমতা ও নিয়ন্ত্রণ রয়েছে। এমন পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তাঁর ওপর পরিপূর্ণ ভরসা রাখা।

নবীজি (সা.) শিখিয়েছেন, বিপদ-আপদ থেকে নিরাপত্তার জন্য একটি দোয়া পড়া যায়:

উচ্চারণ : ‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদূররু মা’আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা’ই ওয়াহুয়াস সামীউল আলীম।’

এ দোয়া পড়লে আল্লাহর ইচ্ছায় মানুষ ভূমি ও আকাশের বিভিন্ন অনিষ্ট থেকে হেফাজতে থাকে।


ভূমিকম্প বা অন্য কোনো দুর্যোগের সময় আরও একটি দোয়া পড়া যেতে পারে :

উচ্চারণ : ‘আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ারহামনা, ওয়া আন্তা খাইরুল গাফিরীন।’

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের অভিভাবক, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল।

এছাড়া দুর্যোগের সময় আল্লাহর জিকির করা, ধৈর্য ধরা এবং তাঁর সাহায্য প্রার্থনা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ভূমিকম্প  দোয়া  ইসলাম  ধর্ম  দোয়া 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: