‘ন্যায্য অধিকার না দিলে চুপ থাকব না, লড়াই চালিয়ে যাব’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ ন্যায্য অধিকার না দিলে চুপ করে থাকব

2026-06-26T11:52:41+00:00
2026-06-26T13:00:23+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
রাজনীতি
‘ন্যায্য অধিকার না দিলে চুপ থাকব না, লড়াই চালিয়ে যাব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৫২ এএম 
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ ন্যায্য অধিকার না দিলে চুপ করে থাকব না বরং জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাব।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে মজলিসে শূরার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘সরকার ৭০ শতাংশ জনগণের দেয়া গণভোটের রায় অগ্রাহ্য করায় দেশ যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। কোনো পরিবর্তন হয়নি। বিরোধী দল হিসেবে আমরা এ বিষয়ে জনগণের কাছে এসেছি।’
 
দেশবাসীকে অধিকার আদায়ে অনড় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সম্প্রতি গাইবান্ধা ও লক্ষ্মীপুরের ঘটনা দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই। সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান করছি।’

 
সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করবেন বিলে জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ করবো, প্রয়োজনে প্রতিরোধ করবো।’
 
ডা. শফিকুর রহমান বলে, ‘কেউ আমাদের ন্যায্য অধিকার না দিলে আমরা চুপ করে থাকবো না, জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাবো।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   অধিকার  লড়াই  জামায়াত  আমির  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: