আশুরার ঐতিহাসিক তাৎপর্য

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ‘দশ’। হিজরি সনের প্রথম মাস মহররমের দশম দিনকে বলা হয় আশুরা। ইসলামপূর্ব

2026-06-26T13:26:53+00:00
2026-06-26T14:08:32+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
ইসলাম
আশুরার ঐতিহাসিক তাৎপর্য
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১:২৬ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ‘দশ’। হিজরি সনের প্রথম মাস মহররমের দশম দিনকে বলা হয় আশুরা। ইসলামপূর্ব জাহেলি যুগেও মহররম মাসকে অত্যন্ত সম্মানিত ও পবিত্র হিসেবে গণ্য করা হতো।

পবিত্র কোররআনে আল্লাহ তায়ালা চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি। আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই এর মধ্যে চারটি মাস বিশেষ সম্মানিত।’ (সুরা তওবা : ৩৬)

ইসলামি স্কলারদের মতে, এ চারটি সম্মানিত মাস হলো—মহররম, রজব, জিলকদ ও জিলহজ। এর মধ্যে মহররম মাস এবং বিশেষ করে আশুরার দিনটি মানব ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী।


বিভিন্ন বর্ণনায় উল্লেখ রয়েছে, এদিন হজরত আদম (আ.)-এর তওবা কবুল হয়, হজরত নুহ (আ.)-এর মহাপ্লাবনের অবসান ঘটে, হজরত ইবরাহিম (আ.) আগুন থেকে মুক্তি লাভ করেন এবং হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে মুক্তি পান। এ ছাড়া হজরত আইয়ুব (আ.)-এর রোগমুক্তি, হজরত ইয়াকুব (আ.)-এর সঙ্গে পুত্র ইউসুফ (আ.)-এর পুনর্মিলন, হজরত ইউনুস (আ.)-এর মাছের পেট থেকে উদ্ধার এবং হজরত সুলাইমান (আ.)-এর রাজত্ব ফিরে পাওয়ার ঘটনাও আশুরার সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে।


এসব কারণে আশুরা শুধু একটি দিনের নাম নয়; এটি আল্লাহর রহমত, সাহায্য ও সত্যের বিজয়ের প্রতীক। তবে ইতিহাসের ধারাবাহিকতায় এই পবিত্র দিনের সঙ্গে যুক্ত হয়েছে কারবালার হৃদয়বিদারক ঘটনা, যা মুসলিম উম্মাহর হৃদয়ে চিরকালীন বেদনার স্মারক হয়ে আছে।


সময়ের আলো/এসএকে


  বিষয়:   আশুরা  ঐতিহাসিক  তাৎপর্য  মহররম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: