বাসায় বানিয়ে নিন ব্রাজিলিয়ান খাবার ব্রিগাদেইরো

সময়ের আলো ডেস্ক

ফিচার

ব্রাজিলের নাম শুনলেই সবার মনে ভেসে ওঠে জোগো বনিতো বা সুন্দর ফুটবল। তবে শুধু ফুটবল নয়, খাবারেও রয়েছে দেশটির সুনাম।

2026-06-26T22:10:37+00:00
2026-06-26T22:10:37+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
ফিচার
বাসায় বানিয়ে নিন ব্রাজিলিয়ান খাবার ব্রিগাদেইরো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:১০ পিএম 
ছবি : সংগৃহীত
ব্রাজিলের নাম শুনলেই সবার মনে ভেসে ওঠে জোগো বনিতো বা সুন্দর ফুটবল। তবে শুধু ফুটবল নয়, খাবারেও রয়েছে দেশটির সুনাম। এমনই একটি ব্রাজিলিয়ান খাবার হলো ব্রিগাদেইরো। বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে সুস্বাদু এই খাবারটি। দেখে নিন রেসিপি-

উপকরণ
কনডেন্সড মিল্ক ১ ক্যান (প্রায় ৩৯৫ গ্রাম)

মাখন ১ টেবিল চামচ

কোরানো নারকেল ১ কাপ (শুকনা বা তাজা)

ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ (ঐচ্ছিক)

কোরানো নারকেল আধা কাপ


প্রণালি
একটি ননস্টিক প্যানে কনডেন্সড মিল্ক, মাখন ও কোরানো নারকেল একসঙ্গে নিন।

মাঝারি থেকে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। প্রায় ১০-১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে প্যানের তলা থেকে আলাদা হতে শুরু করে।

চুলা থেকে নামিয়ে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। একটি প্লেটে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। হাতে সামান্য মাখন লাগিয়ে ছোট ছোট গোল বল তৈরি করুন।

প্রতিটি বল কোরানো নারকেলের মধ্যে গড়িয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

এটি ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি, যা দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন। যে পরিমাণ দেওয়া আছে, তাতে প্রায় ১৫-২০টি ব্রিগাদেইরো তৈরি করা যাবে।


সময়ের আলো/আআ


  বিষয়:   বাসা  ব্রাজিল  খাবার  ব্রিগাদেইরো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: