লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

সময়ের আলো ডেস্ক

খেলা

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সেনেগাল। দ্রুত গোলের পর লাল কার্ডের

2026-06-27T02:51:05+00:00
2026-06-27T02:51:17+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
খেলা
লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৫১ এএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ২:৫১ এএম
সংগৃহীত ছবি
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সেনেগাল। দ্রুত গোলের পর লাল কার্ডের ধাক্কায় ১০ জনের দলে পরিণত হওয়া ইরাক ম্যাচে টিকে থাকার লড়াইয়ে পড়ে যায়।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে সেনেগাল। সেই চাপের ফল পেতে দেরি হয়নি- মাত্র ৪ মিনিটেই এগিয়ে যায় আফ্রিকার দলটি। ডি-বক্সের ভেতরে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আবদুলায়ে সেক।

গোল হজমের ধাক্কা সামলানোর আগেই বড় ধাক্কা খায় ইরাক। ম্যাচের ১৩তম মিনিটে সেনেগালের অধিনায়ক সাদিও মানে একক নৈপুণ্যে গোলমুখী আক্রমণে গেলে তাকে ফাউল করে বসেন ডিফেন্ডার রেবিন সুলাকা। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি।
আরও পড়ুন

একজন কমে যাওয়ার পর পুরো ম্যাচের চিত্রই বদলে যায়। ইরাক বাধ্য হয়ে গভীর রক্ষণে চলে যায়, আর সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে সেনেগাল।

সাদিও মানে, আবদুলায়ে সেকসহ আক্রমণভাগের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সেনেগাল। প্রথম ৪৫ মিনিট শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকার এই দলটি।

এএডি/


  বিষয়:   লাল  কার্ড  বিপর্যস্ত  ইরাক  প্রথমার্ধ  সেনেগাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: