দেশের যেসব এলাকায় ৩ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য কয়েকটি

2026-06-27T09:37:10+00:00
2026-06-27T09:37:10+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
দেশের যেসব এলাকায় ৩ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য কয়েকটি জেলায় নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও ৩ ঘণ্টা, আবার কোথাও সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।

শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতায় থাকবে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়ন। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময় কম বা বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর গ্রিড, পল্লী বিদ্যুৎ সমিতির সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১, ভাঙ্গা-২, বোয়ালমারী ও খলিলমন্ডল হাট ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া বালিয়াগট্টি বাজারসংলগ্ন নির্মাণাধীন সেতুর কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সালথা উপজেলার পুরো এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পানছড়ি বিভাগ জানিয়েছে, ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশের গাছপালা ছাঁটাইয়ের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানছড়ি বিদ্যুৎ সরবরাহ এলাকার সব স্থানে বিদ্যুৎ বন্ধ থাকবে।

এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা বিউবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরছড়া গ্রিড থেকে খাগড়াছড়ি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ, গাছপালা ছাঁটাই এবং বিভিন্ন ১১ কেভি ও ০.৪ কেভি লাইনের মেরামত কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঠাকুরছড়া ও খাগড়াছড়ি (সদর) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ এবং ৩৩ কেভি লাইনের পাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নীলফামারীর ডিমলা উপজেলার পল্লী বিদ্যুতের সব গ্রাহক বিদ্যুৎবিহীন থাকবেন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোয়ারাবাজার সাবজোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


এ ছাড়া সদর উপকেন্দ্রের রেড হট সমস্যা সমাধান এবং ৩৩ কেভি মিটারিংয়ের কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রিড থেকে ৩৩ কেভি শাটডাউন নেওয়া হবে। ফলে ওই সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সব বিদ্যুৎ বিতরণ সংস্থা সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, কাজের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   দেশ  এলাকা  ঘণ্টা  বিদ্যুৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: