তীব্র লোডশেডিং, কালিয়াকৈরে বিদ্যুৎ অফিস ঘেরাও

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে তীব্র লোডশেডিংও অতিরিক্ত বিলের প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে

2026-06-25T17:22:29+00:00
2026-06-25T17:22:29+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
তীব্র লোডশেডিং, কালিয়াকৈরে বিদ্যুৎ অফিস ঘেরাও
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২২ পিএম 
তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিস। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার মৌচাক পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিগত এক সপ্তাহ ধরে উপজেলার মৌচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। যার ফলে বিশুদ্ধ পানির সংকটসহ শিশু ও বৃদ্ধরা অসুস্থ পড়ে। এক দিকে লোডশেডিং অন্যদিকে অতিরিক্ত বিলের ঝামেলা।

ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় বিক্ষোভের এক পর্যায়ে পল্লীবিদ্যুতের মৌচাক জোনাল অফিস ঘেরাও করে প্রতিবাদ সভা করে।

বক্তারা বলেন, এক সপ্তাহ ধরে আমরা বিদ্যুৎ পাচ্ছিনা। ঘনঘন লোডশেডিংয়ের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে চার থেকে পাঁচ ঘণ্টা পর পর বিদ্যুৎ আসে তাও আবার ১০ মিনিটের জন্য। বাসা বাড়িতে বিশুদ্ধ পানির সমস্যা। তাছাড়াও অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক তারা ডিউটি শেষ করে ঠিকমতো ঘুমাতে বা বিশ্রাম নিতে পারেনা।


ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মৌচাক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন সকালে এলাকাবাসী লোডশেডিং এর কারণে এলাকাবাসী অফিস ঘেরাও করে। পরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস দিলে তারা ফিরে যায়। 

সময়ের আলো/আতা


  বিষয়:   লোডশেডিং  কালিয়াকৈর  বিদ্যুৎ  অফিস  ঘেরাও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: