ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১ কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আব্দুল মান্নান (৪২) নামে কয়েদির মৃত্যু হয়েছে।শনিবার (২৭ জুন) তিনি মৃত্যুবরণ করেন।মৃত আব্দুল মান্নান ঢাকার নবাবগঞ্জের

2026-06-27T12:46:22+00:00
2026-06-27T12:46:22+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১ কয়েদির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম 
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আব্দুল মান্নান (৪২) নামে কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) তিনি মৃত্যুবরণ করেন।

মৃত আব্দুল মান্নান ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখন্ড এলাকার বাসিন্দা। কারা সূত্রে জানা গেছে, তিনি মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন।


কারারক্ষী বিপ্লব জানান, আজ সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   ঢাকা কেন্দ্রীয় কারাগার  কয়েদি  মৃত্যু  জেল  হাজত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: