কেরানীগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) রেজুয়ান হোসেন খান (৫৭) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (০৮ জুন) রাত সোয়া ১১টার

2026-06-09T00:37:03+00:00
2026-06-09T00:37:03+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৩৭ এএম   (ভিজিট : ২৩)
রেজুয়ান হোসেন খান কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দি ছিলেন। প্রতীকী ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) রেজুয়ান হোসেন খান (৫৭) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (০৮ জুন) রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কারা সূত্রে জানা গেছে, রেজুয়ান হোসেন খান কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তার বাবার নাম মৃত দেলোয়ার হোসেন। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় সাজাভোগ করছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কারারক্ষীরা ওই বন্দিকে অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কেরানীগঞ্জ  কারাগার  সাজাপ্রাপ্ত  কয়েদির মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: