কুষ্টিয়ার কালী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালী নদী থেকে রাফিদ হাসান কনক (বয়স অজ্ঞাত) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার

2026-06-27T13:27:53+00:00
2026-06-27T13:40:46+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ার কালী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১:৪০ পিএম
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালী নদী থেকে রাফিদ হাসান কনক (বয়স অজ্ঞাত) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা রানী ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কুমারখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে কনক নদীর পাড়ে গিয়ে পানিতে নেমেছিলেন। সাঁতার না জানার কারণে তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   কুষ্টিয়া  কালী নদী  যুবক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: