বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর বনানীতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন।শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে

2026-06-27T15:19:50+00:00
2026-06-27T15:19:50+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:১৯ পিএম 
সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। 

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

জানা গেছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত সুমন তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, টাকা-পয়সার দেনা-পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এছাড়া ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। তিনি জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   বনানী  রাজধানী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: