৮০০ একরের চায়নিজ শিল্প পার্ক হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয়

ভবিষ্যতে চীনে বাংলাদেশের রফতানি বৃদ্ধি ও দেশে অধিক পরিমাণে চায়নিজ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ৮০০ একরের একটি বিশেষ চায়নিজ শিল্প পার্ক

2026-06-27T20:19:23+00:00
2026-06-27T20:19:23+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
৮০০ একরের চায়নিজ শিল্প পার্ক হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:১৯ পিএম 
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সময়ের আলো
ভবিষ্যতে চীনে বাংলাদেশের রফতানি বৃদ্ধি ও দেশে অধিক পরিমাণে চায়নিজ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ৮০০ একরের একটি বিশেষ চায়নিজ শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার (২৭ জুন) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সুবাদে আগামীতে দেশে বিপুল পরিমাণ চায়নিজ বিনিয়োগ আসবে, যা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সাহায্য করবে।


যোগাযোগ ও বাণিজ্যের নতুন দিগন্তের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশ যুক্ত হতে পারলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে। এই সুবর্ণ সুযোগের ফলে দেশে বিদেশি বিনিয়োগ নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে।

এদিকে সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন, মাজার কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে এবং যোগ্যতার ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চায়নিজ শিল্প  পার্ক  বাণিজ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: