২৪ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় রোববার (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস

2026-06-28T08:51:53+00:00
2026-06-28T08:51:53+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:৫১ এএম 
ছবি : সংগৃহীত
সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় রোববার (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে।

এ কারণে রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।


এ ছাড়া সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সাময়িক সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দেশ  ঘণ্টা  গ্যাস  এলাকা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: