সামরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং সামরিক পর্যায়ে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

2026-06-28T17:31:42+00:00
2026-06-28T17:31:42+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সামরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৩১ পিএম 
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা খাতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং সামরিক পর্যায়ে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

Advertisement

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যামান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

​এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সামরিক সহযোগিতা  বাংলাদেশ  পাকিস্তান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: