টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক

2026-06-28T18:53:02+00:00
2026-06-28T18:53:02+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আইন-আদালত
ফ্ল্যাট জালিয়াতির মামলায়
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম 
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছানো হয়েছে।

রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠন শুনানির জন্য ১ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন। দুদকের পিপি মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, এদিন মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিলো। তবে এই মামলায় জামিনে থাকা আসামি মোশাররফ হোসেনের পক্ষে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ তারিখ ধার্য করেন।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে রেড নোটিশ জারির নির্দেশ দেয় আদালত। গত ১৮ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাদের গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন আদালত।

 আরও পড়ুন

জানা যায়, অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। 

আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। এরপর গত বছরের ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক।

সময়ের আলো/আআ


  বিষয়:   টিউলিপ  অভিযোগ  শুনানি  ফ্ল্যাট  জালিয়াতি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: