দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

ক্রীড়া ডেস্ক

খেলা

স্বল্প পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভার পর্যন্ত লড়াই করেও জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল।

2026-06-28T22:28:04+00:00
2026-06-28T22:29:47+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:২৮ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ১০:২৯ পিএম
ছবি : সংগৃহীত
স্বল্প পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভার পর্যন্ত লড়াই করেও জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৪ উইকেটের হার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে নিগার সুলতানার দল।

রোববার (২৮ জুন) লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন সোবহানা মোস্তারি। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা মাত্র ২০ বলে অপরাজিত ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন।

বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর পর পাওয়ার প্লেতে আসে মাত্র ২২ রান। এরপর সোবহানা মোস্তারি ও শারমিন আক্তারের ৫৬ রানের জুটিতে ইনিংস কিছুটা গতি পেলেও বড় সংগ্রহের পথে এগোতে পারেনি দল। শেষ তিন ওভারে ৩৬ রান তুলে স্কোরকে ১১৭-এ নিয়ে যান নিগার।


জবাবে ব্যাট করতে নেমেও শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে সাজঘরে ফেরেন লরা উলভার্ট।

এরপর ট্যাজমিন ব্রিটস ও অ্যানেরি ডার্কসেন ৫২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে টিকে থাকে বাংলাদেশ। নাহিদা আক্তার দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন, আর শেষ দিকে স্বর্ণা ও বাংলাদেশের ফিল্ডাররা দারুণ কিছু ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ বাড়ান।

শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৫ রান। তবে মারুফা আক্তারের প্রথম বলেই ক্লোয়ি ট্রায়নের ব্যাটের কানায় লেগে বল সীমানা ছাড়ায়। পরের বল থেকে এক রান নিয়ে ৪ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। 

চলতি বিশ্বকাপে প্রত্যাশিত দুটি জয়ই পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। তবে দুই জয়ের সুবাদে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে নিগার সুলতানার দল।

পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

সময়ের আলো/আআ


  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  বাংলাদেশ  বিদায়  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: