কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউট পর্বে (শেষ ৩২) উঠে বিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে। তবে আর্জেন্টিনার বিপক্ষে

2026-06-29T02:08:50+00:00
2026-06-29T02:08:50+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:০৮ এএম 
কেপ ভার্দে ফুটবল দলের অধিনায়ক রায়ান মেন্দেস। সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউট পর্বে (শেষ ৩২) উঠে বিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে। তবে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার ঠিক আগমুহূর্তে দলটির ওপর নেমে এল বিশাল এক কালো ছায়া। কেপ ভার্দে ফুটবল দলের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে এক ব্রাজিলিয়ান নারীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। নিউজিল্যান্ড পুলিশ এবং ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

ব্রাজিলিয়ান শীর্ষ সংবাদমাধ্যম 'গ্লোবো এস্পোর্তে'র এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চলতি বছরের মার্চ মাসে। তখন ফিফা সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করছিল কেপ ভার্দে দল। নিউজিল্যান্ডে বসবাসরত এক ব্রাজিলিয়ান নারীকে কেপ ভার্দে ফুটবল দলের জন্য দোভাষী (ইন্টারপ্রেটার) হিসেবে নিয়োগ দিয়েছিল স্থানীয় ফুটবল ফেডারেশন। 

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২৭ মার্চ অকল্যান্ডের টিম হোটেলে একটি কাজের বৈঠকের কথা বলে তাকে সামাজিক আড্ডায় ডেকে নেওয়া হয়। এরপর তিনি নিজের কক্ষে ফিরে গেলে অধিনায়ক রায়ান মেন্দেস সেখানে জোরপূর্বক প্রবেশ করে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। 

ঘটনার পর পরই ওই নারী মেডিকেল ও ফরেনসিক পরীক্ষা করান, যেখানে তার শরীরে নির্যাতনের স্পষ্ট আলামত মিলেছে। গত ১০ মে ভুক্তভোগী নারী এবং তার স্বামী মেন্দেসকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠান। নিউজিল্যান্ড পুলিশ নিশ্চিত করেছে যে গত এপ্রিল থেকে এই ঘটনার তদন্ত চলছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক চার্জশিট গঠন করা হয়নি।

এদিকে ভুক্তভোগী নারীর দাবি, ঘটনার পর তিনি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছে একাধিকবার সাহায্য চাইলেও তারা কোনো কার্যকর সহযোগিতা করেননি। গ্লোবো এস্পোর্তে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন ফাঁস করেছে, যেখানে কেপ ভার্দে ক্যাম্পের এক শীর্ষ কর্মকর্তা ভুক্তভোগীকে জানিয়েছেন, এটি রায়ানের ‘ব্যক্তিগত সমস্যা’ এবং এতে ফেডারেশনের কিছু করার নেই।

আরও পড়ুন

এখন পর্যন্ত কেপ ভার্দে ফুটবল ফেডারেশন বা অধিনায়ক রায়ান মেন্দেস এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। 

নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ যেহেতু বিষয়টি তদন্ত করছে, তাই এটি নিয়ে মন্তব্য করার সঠিক জায়গা তারাই। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের গভর্নিং বডি ফিফাও বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আশ্বস্ত করেছে যে তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। 

আর্জেন্টিনা ম্যাচের আগে অধিনায়কের এমন আইনি কেলেঙ্কারি কেপ ভার্দে শিবিরে বড় ধরনের মনস্তাত্ত্বিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কেপ ভার্দে  অধিনায়ক  ধর্ষণের অভিযোগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: