কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু

ক্রীড়া ডেস্ক

খেলা

কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম নকআউট–দর্শন।

2026-06-29T01:16:04+00:00
2026-06-29T01:16:04+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খেলা
কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:১৬ এএম 
সংগৃহীত ছবি
কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম নকআউট–দর্শন। এর আগে তিনবার বিশ্বকাপ খেললেও গ্রুপ পর্ব পার হতে পারেনি তারা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও কানাডা এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালে ডারবানে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

তবে প্রতিযোগিতামূলক ম্যাচে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি কানাডা। ২০০১ সালের কনফেডারেশনস কাপে ক্যামেরুনের কাছে ২-০ এবং ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছিল তারা।

অতীতের সেই পরিসংখ্যান সত্ত্বেও পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে এগিয়ে রয়েছে কানাডা। অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে দেখেছে, এর মধ্যে ৫৫ শতাংশ ক্ষেত্রে জয়ী হয়েছে কানাডা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা দেখা গেছে ২০ শতাংশ ক্ষেত্রে।

বাকি ২৪ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র হয়েছে। সে ক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময় এবং প্রয়োজন হলে টাইব্রেকারে।

সব মিলিয়ে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনায়ও এগিয়ে কানাডা। অপটার হিসাব অনুযায়ী, কানাডার পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা ৬৭ দশমিক ৮ শতাংশ, যেখানে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা ৩২ দশমিক ২ শতাংশ।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   কানাডা  দক্ষিণ আফ্রিকা  ম্যাচ  নকআউট পর্ব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: