গোবিন্দর পরকীয়া নিয়ে মুখ খুললেন সুনীতা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে ব্যক্তিগত

2026-06-29T10:10:11+00:00
2026-06-29T10:10:11+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
আনন্দ সময়
গোবিন্দর পরকীয়া নিয়ে মুখ খুললেন সুনীতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:১০ এএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে ব্যক্তিগত সম্পর্ক, দাম্পত্য টানাপোড়েন এবং অতীতের বিভিন্ন গুঞ্জন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন সুনীতা।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর উদ্বোধনী পর্বে অংশ নিয়ে সুনীতা আহুজা সরাসরি ইঙ্গিত দেন গোবিন্দের ব্যক্তিগত জীবনে নানা সময় উঠে আসা পরকীয়ার গুঞ্জন প্রসঙ্গে। তার বক্তব্যে উঠে আসে সম্পর্কের দীর্ঘ পথচলায় সহনশীলতা ও বাস্তবতার কথা।

সুনীতা বলেন, ভালোবাসা মানে শুধুই সুখ নয়, বরং সম্পর্কের কঠিন সময়গুলোও মেনে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি ইঙ্গিত করেন, দীর্ঘ দাম্পত্য জীবনে নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, যেগুলো তিনি অনেকটা নীরবে সহ্য করেছেন।
আরও পড়ুন

গোবিন্দের জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্নের জবাবে তিনি সরাসরি নির্দিষ্ট সংখ্যা না বললেও বলেন, এসব বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা তার পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিনোদন জগতে এমন গুঞ্জন নতুন কিছু নয়।

শো চলাকালীন গোবিন্দের পুরোনো একটি দুর্ঘটনার প্রসঙ্গও উঠে আসে, যেখানে তার পায়ে গুলি লাগার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে তখন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল বলেও উল্লেখ করেন সুনীতা। যদিও এসব গুজবকে তিনি সরাসরি প্রত্যাখ্যান বা সমর্থন না করে রসিকতার সুরেই বিষয়টি এড়িয়ে যান।

তিনি আরও বলেন, তার সম্পর্কে যে নানা ধরনের গুজব প্রচলিত আছে, সেগুলোর সবকিছু বাস্তবতার সঙ্গে মেলে না। দীর্ঘদিনের এই দাম্পত্য জীবনের নানা উত্থান-পতন নিয়ে তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গনে।

গোবিন্দ-সুনীতা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই গণমাধ্যম ও ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। সুনীতার সাম্প্রতিক এই মন্তব্য সেই পুরোনো আলোচনাকে আবারও নতুন করে সামনে নিয়ে এসেছে।

এএডি/


  বিষয়:   গোবিন্দ  পরকীয়া  মুখ  সুনীতা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: