সাবেক এমপি আশিকা সুলতানা ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর মডেল থানার মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন

2026-06-29T18:21:34+00:00
2026-06-29T18:35:03+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
আইন-আদালত
সাবেক এমপি আশিকা সুলতানা ফের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:২১ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৬:৩৫ পিএম
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানা। ছবি : সংগৃহীত
সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর মডেল থানার মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুন) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন রাজু এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, ২৫ জুন রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। পরদিন সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ডের মঞ্জুর করেন। এরপর তিন দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন। 

আশিকা সুলতানার পক্ষে তার আইনজীবী শাহাবুদ্দিন রাজু রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   এমপি  আশিকা সুলতানা  রিমান্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: