একাডেমিক লেখালেখি ও কপিরাইট সচেতনতায় বাউবিতে প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) একাডেমিক লেখালেখি, কপিরাইট ও চৌর্যবৃত্তি প্রতিরোধ বিষয়ে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯

2026-06-29T18:32:02+00:00
2026-06-29T18:32:02+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
শিক্ষা
একাডেমিক লেখালেখি ও কপিরাইট সচেতনতায় বাউবিতে প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) একাডেমিক লেখালেখি, কপিরাইট ও চৌর্যবৃত্তি প্রতিরোধ বিষয়ে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনফারেন্স হলে বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্যে বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কেবল পাঠদানেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং সৃজনশীলতা, মৌলিক গবেষণা এবং একাডেমিক সততার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

উপ-উপাচার্য আরও বলেন, প্ল্যাজিয়ারিজম (চৌর্যবৃত্তি) ও কপিরাইট লঙ্ঘন একজন শিক্ষকের ব্যক্তিগত মর্যাদা, পেশাগত সুনাম এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করতে পারে। তাই গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষককে সর্বোচ্চ সতর্কতা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা অনেক বিস্তৃত। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি গবেষণা, একাডেমিক রাইটিং, উদ্ভাবন এবং কপিরাইট ও মেধা-স্বত্ব সংরক্ষণ সম্পর্কে শিক্ষকদের সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।


প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি অ্যাকাডেমিক ক্যারিয়ারের ভবিষ্যৎ, এআই-সমৃদ্ধ গবেষণার চ্যালেঞ্জ, ‘কপি-পেস্ট’ সংস্কৃতি প্রতিরোধ, ওপেন এডুকেশনাল রিসোর্সের (ওইআর) ব্যবহার এবং শিকারি জার্নাল (প্রেডেটারি জার্নাল) পরিহার করে বিশ্বমানের প্রকাশনা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, অনুষদ ও বিভাগের ৩৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে একাডেমিক লেখালেখির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   একাডেমি  লেখালেখি  কপিরাইট  বাউবি  কর্মশালা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: