কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অরাজকতার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন

2026-11-18T20:47:02+00:00
2026-11-18T20:47:02+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অরাজকতার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম 
আ.লীগের অরাজকতার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ। ছবি : সময়ের আলো
নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণের নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ক্যাম্পাসে ককটেল কেন, সালাউদ্দিন জবাব দে’, ‘একটা একটা লীগ ধরে, ধরে ধরে জেলে ভর’ এবং ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়।

সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন। গত ১৬ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি মানুষকে হত্যার পরও নিষিদ্ধ আওয়ামী লীগ কীভাবে দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে, আমরা সরকারের কাছে তার জবাব চাই। বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করছেন এবং অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, গণহত্যার আসামি আইবিএর পরিচালক ইউসুফ আবদুল্লাহকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থের বিনিময়ে পুনর্বহাল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে বড় বড় কথা বললেও নিজের দায়িত্ব পালন করতে পারছেন না। বিএনপি সরকার ব্যর্থ হলেও এ দেশের জনগণ আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর কখনো ফিরে আসবে না।

ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কার্যক্রম নিষিদ্ধ  আ.লীগ  অরাজকতা  প্রতিবাদ  ডাকসু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: