রাকসুর তফসিলের দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে অবস্থান

2026-11-18T19:22:54+00:00
2026-11-18T19:22:54+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাকসুর তফসিলের দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান শিক্ষার্থীদের
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম 
রাকসুর তফসিলের দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান করেছে শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান নেন সংগঠন দুটির নেতারা। এ সময় তারা ‘প্রশাসন ঝুলাইয়া দিছে সাদা সাদা মুলা’, ‘মুলা না রাকসু? রাকসু, রাকসু’সহ বিভিন্ন স্লোগান দেন।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভী বলেন, ‘রাকসু আদায়ের দাবিতে আমরা গতকাল থেকে এখানে অবস্থান নিয়েছি। প্রশাসনের সঙ্গে একবার বৈঠক হলেও তারা আমাদের সামনে দুটি অযৌক্তিক অজুহাত বা “মুলা” ঝুলিয়ে দিয়েছে। প্রথমত, তারা ভর্তি পরীক্ষার কথা বলছে। কিন্তু বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী জায়গা, যেখানে প্রতিটি কাজের জন্য আলাদা বডি থাকে। ভর্তি পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাকসুও আলাদা বডি হিসেবে কাজ করবে।’

তিনি বলেন, ‘প্রশাসন আগের রাকসুর অডিট বা হিসাব না পাওয়ার অজুহাত দিচ্ছে। অথচ গঠনতন্ত্রে কোথাও বলা নেই, আগের রাকসুর অডিটের জন্য পরবর্তী রাকসু আটকে থাকবে। বরং সঠিক সময়ে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। আগের কারও হিসাব না পেলে তাদের শাস্তি দেওয়া প্রশাসনের বিষয়, এর দায় বর্তমান শিক্ষার্থীদের নয়।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আরিফ আলভী বলেন, ‘প্রশাসন রাকসু দিতে যদি তিন-চার মাস দেরি করে, তবে আমরাও তিন-চার মাস এখানেই থাকব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের খাওয়াদাওয়া, ঘুম, রান্না ও গোসল—সবকিছুই এখানে চলবে।’


প্রশাসনের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘গতকালের সভার পর প্রশাসন আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। তারা আমাদের দিকে না তাকিয়েই চলে যাচ্ছেন। তাদের আচরণে মনে হচ্ছে, আমরা এই বিশ্ববিদ্যালয়ের কেউ নই, যেন আমরা উদ্বাস্তু।’

মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আলি ইমরান জিহাদ বলেন, ‘ভর্তি পরীক্ষার জন্য রাকসু আটকে থাকার কোনো যৌক্তিকতা নেই। আগের রাকসু বডির যেসব সদস্যের অডিট এখনো সম্পন্ন হয়নি, তাদের জবাবদিহির আওতায় আনা হোক। কিন্তু তাদের কারণে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো যুক্তি হতে পারে না।’

অবস্থান কর্মসূচিতে সংগঠন দুটির প্রায় ৮ থেকে ১০ জন সদস্য অংশ নেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাকস  তফসিল  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: